শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজ চক্রবর্তীর সঙ্গে চার বছরের সম্পর্ক নিয়ে যা বলেছিলেন মিমি চক্রবর্তী যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসলামিক ফাউন্ডেশনে ৩ মাস মেয়াদি আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু জঙ্গি নাটক সাজানোর নেপথ্যে গোয়েন্দা কর্মকর্তাদের ইন্ধন শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী

সীমান্ত সুরক্ষায় ড্রোন প্রযুক্তি, নজরদারি বাড়াচ্ছে ২৯ বিজিবি

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:৫৮ পিএম
Advertisement
শেয়ার করুন

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিজিবি সদস্যদের নজরদারি বাড়ানো হচ্ছে।

সীমান্তে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, সন্দেহজনক গতিবিধি শনাক্ত এবং টহল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

এই বিভাগের আরো খবর