1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে, দুর্ভোগে শত শত যাত্রী রিডিং রুমের কাজ শেষ না হতেই ফের টিভি স্থাপন, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ সতীর্থদের নিয়ে খুবই গর্বিত—লিওনেল মেসি ওবামার বিরুদ্ধে ইরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষামন্ত্রী নওগাঁয় কলেজ শিক্ষক খুন

স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ১:৪৯ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোনা মিয়ার বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার কৈয়ামধু কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ বনের পাশ থেকে স্ত্রী সাহিদা আক্তারের (৪২) লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সাহিদার ভাই নিয়াজ আলী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বনের ভেতর লাকড়ি কাটতে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রী কথা কাটাকাটি করে। এক পর্যায়ে স্বামী সোনা মিয়ার হাতে থাকা দা দিয়ে স্ত্রীর পেটে ও মাথার মধ্যে এলোপাতাড়ি কুপ দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী সাহিদা মারা যায়। প্রতিবেশীরা দৌড়ে আসলে স্বামী সোনা মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাহিদার ছেলে সাজ্জাদ হোসেন বলেন, আমার বাবা একাধিক বিয়ে করেছেন। তিনি এখন ঢাকা থাকেন। গত রবিবার ঢাকা থেকে গ্রামে এসে অন্য স্ত্রীর সাথে একদিন থাকার পর আমাদের বাড়িতে আসেন। শনিবার সকালে আব্বা আর মা একসাথে খাবার খেয়ে লাকড়ি কাটতে বনের ভেতরে যায়। সেখানে কথা কাটাকাটি করে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বাবা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর