1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ: চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল - আজকের কাগজ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আবদুল আল-সাইয়েদ |: ‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা কুড়িগ্রামে মাদকে বাধা দেওয়ায় স্বামী খুন রক্তাক্ত স্ত্রী! ইসরাইলের সরকার গঠনের দায়ভার কার কাঁধে, রোববারই সিদ্ধান্ত কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন পুনর্বাসনের আগে আওয়ামী লীগের বিচারের দাবি হাসনাত আবদুল্লাহর কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাফ চ্যাম্পিয়নশিপ: সোমবার ঢাকায় আসছেন হামজা ও ফারহান নাহিদ ইসলাম: ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ: চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ: চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৬:৫৭ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। দুপুর ১টা হতে রিগ্যাসিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে।

বর্তমানে ২টি এলএনজি টার্মিনাল হতে জাতীয় গ্যাস গ্রিডে পূর্বের ন্যায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর আগে রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। ফলে এ সময়ে সারাদেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এই বিভাগের আরো খবর