1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাটহাজারীতে দিনদুপুরে এক যুবককের উপর গুলিবর্ষণ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি

হাটহাজারীতে দিনদুপুরে এক যুবককের উপর গুলিবর্ষণ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৮:২৫ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরাফাত (২৫) নামের এক তরুণ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সাথে জড়িত হিসেবে আরিফ ও ইমন নামের দুই যুবকের নাম উঠে এসেছে।

​সোমবার (১৭ আগস্ট) আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র জানায়, দুপুরে বড়ুয়া পাড়া এলাকায় ওই যুবকদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে আরিফ ও ইমন সাথে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাত্ব অবস্থায় আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

​তিনি আরও বলেন, “গুলিবিদ্ধ যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরাধীদের গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর