1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৭:৫৮ পিএম
শেয়ার করুন

এসো মিলি প্রাণের টানে মাঠে ময়দানে এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের। হিলি ফুটবল লিজেন্ড ২০২৬ শিরোনামের এই আয়োজনে থাকছে ফুটবল প্রীতি ম্যাচ এবং হিলির প্রাক্তন ফুটবলারদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান।

​আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪:০০ ঘটিকায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের শুভ সূচনা করা হয়। তবে মূল আকর্ষণের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে৷

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর-এর মহাপরিচালক (যুগ্ম সচিব) এস এম আবু হোরায়রা। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই ফুটবল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​নবারুণ পাঠাগার ও ক্লাব এবং সীমান্ত শিখা ক্লাবের যৌথ আয়োজনে এবং জাবেদ হোসেন রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদ আনন্দ ফুটবল ম্যাচগুলোকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে, জুনিয়র টিম, ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুরে মুখোমুখি হবে ‘লাল টিম’ বনাম ‘সবুজ টিম’। সিনিয়র টিম, একই দিন বিকেলে ঐতিহ্যবাহী ‘নবারুণ পাঠাগার ও ক্লাব’ মুখোমুখি হবে ‘সীমান্ত শিখা ক্লাব-এর৷

আয়োজক কমিটির সার্বিক ব্যবস্থাপক জাবেদ হোসেন রাসেল বলেন, হিলির ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। বিশেষ করে যাঁরা অতীতে এই অঞ্চলের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, সেই প্রাক্তন ফুটবলারদের সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।

​উদ্বোধনী অনুষ্ঠানে হাকিমপুরের প্রাক্তন, বর্তমান, নবীন ও প্রবীণ ফুটবলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরো খবর