
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর জামায়াতের উদ্যোগে ১৭ তম মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে হাকিমপুর পৌর শহরের মাঠপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে পৌর জামায়াতের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাকিমপুর হিলি পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ, পৌর যুব বিভাগের আহবায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত, বোয়ালদাড় ইউনিয়ন যুব বিভাগের মেহেদী হাসান, যুব বিভাগের ইব্রাহিম হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাহবুব আলম বকুল, নাজমুল হোসেন সহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
ইফতারের আগ মহূর্তে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সবশেষে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনা সহ দেশবাসীর উদ্দেশ্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply