1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ দুই প্রতিষ্ঠানকে জরিমানা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও তিন মৃত্যু, হাসপাতালে ১১৫৯ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাম্প ‌‘মিথ্যা’ বলছেন এবং যুদ্ধবিরতির জন্য ‘মরিয়া’: ইরানি জেনারেল ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁয় চার খুন: পুলিশ সুপার থামেনি স্বপ্ন—প্রসবের ৩ দিনেই পরীক্ষার হলে মা শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা

হিলিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৮ পিএম
শেয়ার করুন

আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

​আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা দোকানে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
​অভিযান চলাকালীন বাজার মনিটরিংয়ের সময় দেখা যায়, কিছু প্রতিষ্ঠানে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এই অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন ​আমরা আজ হিলি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। রমজানে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *