1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসহ এক নারীকে গ্রেপ্তার এবং মাদক মামলায় দুইজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মাদকসহ গ্রেপ্তার হন মোছা. ছুম্মা (২৫)। তিনি হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বাসিন্দা। এছাড়া মোবাইল কোর্টের পৃথক দুটি মামলায় মো. রাশেদ আহমেদ পিয়াস (২২) ও মো. আবু সাঈদ (৩৯) নামের দুইজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বাড়ি হাকিমপুর উপজেলার চন্ডিপুর ও লোহাচড়া এলাকায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাকিমপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর