1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৮ ফেব্রুয়ারি শুরু বাজুস ফেয়ার - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

৮ ফেব্রুয়ারি শুরু বাজুস ফেয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ ১:০৯ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে দেশে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৪’। তিন দিনব্যাপী এই মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বাজুস ফেয়ারে ৪১ টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিশেষ অফার দেওয়ার ঘোষণা দিয়েছে।

জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় এই আয়োজনটি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল নবরাত্রিতে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রবেশ মূল্যের বিনিময়ে ক্রেতা- দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে বাজুস ফেয়ার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারে মতো বাজুস ফেয়ার-২০২৪ আয়োজন করা হচ্ছে। এই জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বাজুস।

বাজুস আশা করছে- বাজুস ফেয়ার-২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশর নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

এই বিভাগের আরো খবর