1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হজের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে জাদুঘর নির্মাণ করবে ইন্দোনেশিয়া নিম্নবিত্তের পাতে অধরা মাছ, দামের চাপে আমিষের জোগান নিয়ে শঙ্কা আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন: বর্ণিল পথচলার গল্প দুই মাসের মধ্যে বিশ্ববাজারে তেলের সর্বোচ্চ দাম কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণহানি: কেন বাড়ছে ঝুঁকি? গোল নিয়ে বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের আশা সরাইলের ঘটনায় মামলা হলে নিজেকে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি করার চ্যালেঞ্জ জানালেন রুমিন ফারহানা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ বিএনপির নোট অব ডিসেন্টে পরিবর্তনের প্রস্তাব থাকলে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সৃজনশীল খাতকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৯ পিএম
শেয়ার করুন

নগরীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়াভাবে চলাচল করছে অভিযোগ করে এসব যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।রেহানা আক্তার রানু বলেন, অটোরিকশায় নম্বর প্লেট না থাকায় এসব যানবাহন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরায় শনাক্ত হলেও জরিমানা করা সম্ভব হচ্ছে না। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন ও নম্বর প্লেট সংযোজনের দাবি জানান তিনি।

তিনি বলেন, সময়ের সঙ্গে রাজধানীর সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। বিশেষ করে বিভিন্ন এলাকায় এআইনির্ভর ট্রাফিক ক্যামেরা স্থাপনের পর সড়কে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। লালবাতি অমান্য, লেন পরিবর্তন এবং নির্ধারিত গতিসীমা লঙ্ঘনের মতো অনিয়মও কমেছে। তবে এর মধ্যেও অটোরিকশা বেপরোয়াভাবে চলাচল করছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি।

সংসদ সদস্য জানান, রাজধানীর ১৭টি সিগন্যালে বর্তমানে ৫০টি এআই ক্যামেরা চালু রয়েছে। ধীরে ধীরে এর সংখ্যা আরও বাড়ানো হবে। এসব ক্যামেরা যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে কেন্দ্রীয় সার্ভারে তথ্য পাঠায়। পরে ওই তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি বলেন, ‘রাজধানীর মতো ব্যস্ত শহরে বিপুলসংখ্যক নম্বর প্লেটবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কগুলোতে বেপরোয়াভাবে চলাচল করছে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে অটোরিকশা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।’

অটোরিকশার কাঠামোগত ত্রুটির কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানান তিনি। একই সঙ্গে সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ায় অটোরিকশা অনেক মানুষের দৈনন্দিন যাতায়াতের বাহন হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন।

রেহানা আক্তার রানু আরও বলেন, অটোরিকশার কারণে দুর্ঘটনাও কম ঘটছে না। তাই এসব যানবাহন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। অন্তত প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরাতে কঠোর পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে অটোরিকশার কাঠামোগত ত্রুটি দূর করা, নম্বর প্লেট সংযোজন, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানসহ পুরো ব্যবস্থাকে সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার দাবি জানান তিনি।

এই বিভাগের আরো খবর