1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধে অভিযান - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধে অভিযান

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:৩১ পিএম
শেয়ার করুন

সাতকানিয়ায় এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় এই অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কেটে ট্রাক ও ডাম্পারের মাধ্যমে ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। এর ফলে একদিকে যেমন প্রাকৃতিক পাহাড়ে ধস নামছিল, তেমনি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও এর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছিল। অভিযান চলাকালে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত সড়কগুলো কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান স্পষ্ট জানিয়েছেন যে, পাহাড় কাটার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, পাহাড়খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *