1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে : প্রধানমন্ত্রীর - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে : প্রধানমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৬:৫৫ এএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে।’ আজ সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত ১০০টি সেতু উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সড়ক পথের উন্নয়নের পাশাপাশি আমরা সমগ্র বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। যদিও করোনাভাইরাসের কারণে আমাদের অর্থনৈতিক গতি কিছুটা স্লথ হয়েছে। কারণ আন্তর্জাতিক পর্যায়েও এটা হয়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশন। এরফলে আমাদের এখন প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আমাদের না বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এবং প্রতিটি ক্ষেত্রেই সমস্ত জিনিসের মূল্য বেড়ে যাওয়াতে অর্থনৈতিক গতিশীলতা কিছুটা স্লথ হচ্ছে।’

তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু যে কাজগুলো করেছি তার সুফল মানুষ পাচ্ছে। তৃণমূল পর্যন্ত উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছি। সরকার কাজ করেছে বলেই, মানুষের আর্থ-সামাজিক পরিবর্তন হয়েছে। দেশের যোগাযোগ খাতের উন্নয়নে নিরন্তর কাজ করছে সরকার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানে সেতুগুলোর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরো খবর