সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অলিম্পিক সোনার পদকে খাঁটি সোনা থাকে কতটুকু ধর্মঘটের জেরে সোমবার অচল হতে পারে বেলজিয়ামের আকাশসীমা শেখ হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা ১১ বছরের কিশোরীর দেওয়া নামে প্লুটোর নামকরণের নেপথ্যে ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর মার্ক কেলি দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অলিম্পিক সোনার পদকে খাঁটি সোনা থাকে কতটুকু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

বিশ্ববাজারে সোনার দামে প্রতিনিয়ত ওঠানামা লেগেই থাকে। বর্তমানে সোনার দর কিছুটা কমলেও দাম নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রীড়া বিশ্বের সর্বোচ্চ সম্মাননা—অলিম্পিকের সোনার পদক। ঝলমলে এই বিজয়ী পদক দেখতে পুরোপুরি সোনালি হলেও এর ভেতরে বাস্তবে ঠিক কতটা খাঁটি সোনা থাকে, তা নিয়ে অনেকেরই কৌতুহল রয়েছে। সোনার দাম নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। কেউ এই সুযোগে কম দামে সোনা কিনছেন, কেউ আবার গুনছেন লোকসান।

২০২৮ সালের ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে পরবর্তী অলিম্পিক গেমসের আসর। বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় এই মহাযজ্ঞে এবার রেকর্ডসংখ্যক ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক-ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসরকে সামনে রেখে আয়োজকদের নানামুখী প্রস্তুতির মধ্যে পদক তৈরির প্রক্রিয়াটি অন্যতম। তবে অলিম্পিক মঞ্চে সেরা হয়ে অ্যাথলেটরা যে পদক গলায় পরেন, সেটি আদতে পুরোপুরি সোনার নয়। উত্তরটা জানার আগে একটু পেছনে ফেরা যাক।

অলিম্পিকের পেছনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৮৯৬ সালে এথেন্সে অনুষ্ঠিত প্রথম আধুনিক অলিম্পিকে চ্যাম্পিয়নদের সোনা নয়, বরং রুপার পদকের সঙ্গে জলপাইয়ের শাখা ও সনদ দেওয়া হতো। দ্বিতীয় স্থান অর্জনকারী পেতেন ব্রোঞ্জের পদক আর লরেলের শাখা, আর তৃতীয় স্থানের জন্য কোনো পদকের ব্যবস্থা রাখা হয়নি। অলিম্পিকের ইতিহাসে ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে প্রথমবারের মতো নিরেট সোনার পদক দেওয়া শুরু হয়। সেই পদকটির ব্যাস ছিল ৩৭.৮ মিলিমিটার এবং ওজন ছিল ২১ গ্রাম, যা বর্তমান ভরির হিসাবে প্রায় ১.৮ ভরি সোনা।

তবে নিরেট সোনার তৈরি পদকের প্রচলন বেশি দিন টিকে থাকেনি। ১৯১২ সালের স্টকহোম অলিম্পিকে ২৪ গ্রাম ওজনের সম্পূর্ণ সোনার পদক দেওয়ার পর প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের আসর স্থগিত হয়। পরবর্তীতে ১৯২০ সালে অলিম্পিক ফিরলেও নিরেট সোনার পদকের দিন শেষ হয়ে যায়। ধাতু হিসেবে পদকের বড় অংশজুড়ে জায়গা করে নেয় রুপা, আর বাইরের অংশে যুক্ত হয় সোনার সূক্ষ্ম আস্তরণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে পদকের আয়তনে পরিবর্তন এসেছে। ১৯২৮ সালের ৫৫ মিলিমিটার ব্যাসের পদক বড় হতে হতে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ৫২৯ গ্রামে গিয়ে পৌঁছায়। পদকের ওজন বাড়লেও সেখানে কমানো হয়েছে সোনার অনুপাত। যেমন ১৯২৮ সালে এর ব্যাস ছিল ৫৫ মিলিমিটার, এখন ৮৫।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী, প্রতিটি সোনার পদকে অন্তত ৬ গ্রাম খাঁটি সোনা থাকা আবশ্যিক। বর্তমান অলিম্পিক পদকের বিশালাকার আয়তনের তুলনায় এই পরিমাণ সোনা অত্যন্ত নগণ্য। বাস্তবে একটি সোনার পদকের মূল কাঠামো ৯২.৫ শতাংশ রুপা দিয়ে তৈরি করা হয় এবং তার ওপর মাত্র ৬ গ্রাম সোনার প্রলেপ চড়ানো হয়। উদাহরণস্বরূপ, এ বছর ইতালির মিলান-কর্তিনায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে ৫০৬ গ্রাম ওজনের সোনার পদকের ৫০০ গ্রামই ছিল রুপা, আর বাকি অংশ ছিল ৬ গ্রাম সোনা। পুরো পদক তাই রুপা দিয়েই বানানো হয়, শতাংশের হিসাবে ৯২.৫ ভাগ।

সাম্প্রতিক বাজারদর অনুযায়ী এই ধাতুমূল্যের হিসাব করলে দেখা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দর ছিল ৩,৫২৪ ডলারের বেশি। সেই হিসাবে প্রতি গ্রাম সোনার দাম দাঁড়ায় প্রায় ১১৩ ডলার, আর পদকে থাকা ৬ গ্রাম সোনার মূল্য হয় প্রায় ৬৮০ ডলার। অন্যদিকে প্রতি আউন্স রুপার দর ৪১ ডলার ধরে হিসাব করলে ৫০০ গ্রাম রুপার মূল্য দাঁড়ায় প্রায় ৬৫৯ ডলার। অর্থাৎ, আকর্ষণীয় সোনালি প্রলেপের নিচে থাকা রুপার দাম সোনার চেয়ে মাত্র ২০ ডলারের মতো কম। উভয় ধাতু মিলিয়ে একটি অলিম্পিক সোনার পদকের কাঁচামাল বা ধাতুমূল্য এসে দাঁড়ায় প্রায় ১,৩ ৪০ ডলারে। এই ৬ গ্রামের দাম কত, সেটা এবার সোনার বাজারেই মেপে দেখা যাক।

এর আগে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পদকের ধাতুমূল্য অক্সফোর্ড ইকোনমিকস নির্ধারণ করেছিল ১,০২৭ ডলার। তৎকালীন সময়ে সোনার দাম প্রতি আউন্সে প্রায় ২,৪০০ ডলার থাকলেও বর্তমানে তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলে প্যারিস অলিম্পিকের তুলনায় আজকের হিসেবে পদকপ্রতি ধাতুমূল্য প্রায় ৩০০ ডলার বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজকেরা এখনো চূড়ান্ত নকশা কিংবা উপাদানের বিবরণ প্রকাশ না করায় তখনকার পদকের ওজন ও মান নিয়ে পরিবর্তন আসতে পারে। তবে বাজারে সোনার দাম যাই হোক না কেন, বিশ্বক্রীড়ার মঞ্চে অলিম্পিক পদকের গৌরব ও মহিমা সব সময়ই অমলিন থাকে।

এই বিভাগের আরো খবর