
কুড়িগ্রামে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এমএ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, সহ-সভাপতি এসএম ছানালাল বক্সী, সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, মোস্তাফিজার রহমান সাজু, শাহানাজ বেগম নাজু, আলহাজ রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই এদেশ আজ স্বাধীন। মাতৃভাষা বাংলা আজ আন্তর্জাতি ভাবে স্বীকৃত। শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।