1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর - আজকের কাগজ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৯:৪৭ এএম
শেয়ার করুন

জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে আসেন। বিষয়টি জানার পর বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করে।

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।

এদিকে আওয়ামী লীগ নেতাদের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর, পালাইতেছে।’

এই বিভাগের আরো খবর