1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আজ নাদিহা আলীর মরদেহ দেশে আসছে - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

আজ নাদিহা আলীর মরদেহ দেশে আসছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৩:০৩ এএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর মরদেহ আজ সোমবার দেশে আসছে। তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোরে নাদিহা আলীর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরহুমার বাবা মোহা. নূর আলী ও বড় বোন নাদিলা আলী মরদেহের সঙ্গে আছেন। মরদেহ বিমানবন্দর পৌঁছানোর পর সেখান থেকে মোহা. নূর আলীর ঢাকার গুলশানের বাসায় নেওয়া হবে। এরপর বাদ জোহর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে (আজাদ মসজিদ) মরহুমার জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে নাদিহা আলীকে চির নিদ্রায় শায়িত করা হবে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাদিহা আলী নিহত হন। তিনি মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
নাদিহা আলীর মৃত্যু সংবাদ বাংলাদেশে পৌঁছালে ইউনিক গ্রুপসহ সব অঙ্গ প্রতিষ্ঠান ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নাদিহা আলীর মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানা। তারা মোহা. নূর আলীর সঙ্গে ফোনে কথা বলেন এবং নাদিহা আলীর অকাল মৃত্যুতে সমবেদনা জানান। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নাদিহা আলীর পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেন।

এছাড়া নাদিহা আলীর অকাল মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি শোক জানিয়েছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনায় ইউনিক গ্রুপের প্রধান কার্যালয়সহ ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

এই বিভাগের আরো খবর