1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী

বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা

হাসান আলী
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৮:১৩ পিএম
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযানে ২১৫ কেজি ওজনের কালো কষ্টিপাথরের একটি অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি। এর আগে একই দিন রাত ১২টা ৫ মিনিটে জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র পাথরটি মজুত করে রেখেছে বলে জানতে পারে বিজিবি। পরে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে ৩০ সদস্যের বিশেষ টহলদল, পুলিশের একটি টহল দল ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরটি উদ্ধারসহ শ্রী কৃষ্ণকে আটক করা হয়।

আটক শ্রী কৃষ্ণ পাঁচবিবি উপজেলার খামারপাড়া গ্রামের ভবেন্দ্র কৃষ্ণের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়, যার মূল্য এক হাজার টাকা। পাথর ও মোবাইল ফোনসহ উদ্ধার করা মালামালের মোট জব্দমূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।

২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা পাথরটি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে নিয়ে যাওয়ার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর