1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমিরাত থেকে ক্ষমা পাওয়া আরও ২৭ বাংলাদেশি ফিরেছেন - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

আমিরাত থেকে ক্ষমা পাওয়া আরও ২৭ বাংলাদেশি ফিরেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ৩:৫৩ পিএম
শেয়ার করুন

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত এবং পরবর্তী সময়ে ক্ষমা পাওয়া আরও ২৭ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।

আজ সোমবার রাত ৮টায় তারা দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ফেরতদের বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

প্রবাসী নেটওয়ার্কের বাংলাদেশের আহ্বায়ক ইসমাইল হোসেন ফাহিম গণমাধ্যমকে জানান, আমিরাত সরকার ১৮৮ জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ১৮৫ জনই দেশে ফিরে আসবেন। তিনজন প্রবাসীকে সে দেশের বিমানবন্দর থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাদের ফেরত নেওয়া হয়েছে- তা এখনও জানা যায়নি।

এর আগে ২ ডিসেম্বর আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪ জন দেশে ফিরেন।

এই বিভাগের আরো খবর