1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আম মৌসুমে নিরাপত্তা, মনিটরিং ও জাল টাকা ঠেকাতে বিশেষ নজরদারি - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ

আম মৌসুমে নিরাপত্তা, মনিটরিং ও জাল টাকা ঠেকাতে বিশেষ নজরদারি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহারে আমের ভরা মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে চালু করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। আমের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, প্রতারণা ও জাল টাকার বিস্তার ঠেকাতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চ এলাকায় উপজেলার বৃহৎ আম বাজারে কন্ট্রোল রুমটির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরে তিনি বাজারের বিভিন্ন আড়ত পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “আম মৌসুমে সাপাহার আম বাজারে বিপুল পরিমাণ লেনদেন হয়। তাই ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।”

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পরিবহন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, আম আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাতসহ স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুলিশের এমন উদ্যোগ আম বাজারে নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ব্যবসায়ীদের আস্থা বাড়াবে।

এই বিভাগের আরো খবর