
ব্রেক্সিট গণভোটের এক দশক পার হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে আলোচনার সফল সমাপ্তি এবং চুক্তির চূড়ান্ত রূপরেখা নিশ্চিত করে। এ চুক্তিকে উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন করে সাজানোর সূচনা হিসেবে দেখা হচ্ছে। ডাউনিং স্ট্রিট জানায়, উভয় পক্ষই ‘ইউথ মোবিলিটি স্কিম’ (তরুণদের অবাধ চলাচল সংক্রান্ত কর্মসূচি), স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা সংক্রান্ত) চুক্তি এবং তাদের নিজ নিজ কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার (এমিসন ট্রেডিং সিস্টেম) মধ্যে সংযোগ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করা হবে।
চুক্তিটি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তির মতোই এখন প্রতিটি পক্ষ নিজস্ব আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক ধাপগুলো অনুসরণ করবে। এই চুক্তির মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত ক্ষেত্রে দুই অঞ্চলের মধ্যকার বিদ্যমান সম্পর্কের টানাপোড়েন নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে সব ধরনের বিকল্প খোলা রাখার কথা জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন যে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মূলত সেই সুর ধরেই বর্তমান সম্পর্কের এই নতুন মোড় নিলেন দুই পক্ষ। এর আগে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ব্রিটিশ জনগণের উদ্দেশে বলেছিলেন, ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে সব বিকল্পই খোলা রাখা উচিত, এমনকি ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।