1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ঘটনায় যা জানাল জাতিসংঘ - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ঘটনায় যা জানাল জাতিসংঘ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৮:৩৬ এএম
শেয়ার করুন

দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলা-ভাঙচুরের ঘটনায় মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেছেন, যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা করে তাদের জবাবদিহি করা গুরুত্বপূর্ণ।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।

স্টিফেন ডুজারিক বলেছেন, বিশ্বের যেকোনো দেশের সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে ক্রান্তিকাল অতিক্রম করা দেশগুলোর জন্য তা আরো গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের তাদের কাজ করার অনুমতি দেওয়া এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা করে তাদের জবাবদিহি করা জরুরি।

ঢাকায় আসা জাতিসংঘ প্রতিনিধিদলকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করার আহ্বান জানিয়ে ডুজারিক বলেন, ‘আমাদের মানবাধিকার সহকর্মীদের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করতে বলব। তবে একটি বিষয় স্পষ্ট, সহিংসতার সব অপরাধীদের জবাবদিহি করতে হবে।

গত সোমবার (১৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোর করে প্রধান ফটক খুলে ইস্ট ওয়েস্ট মিডিয়ার কম্পাউন্ডে প্রবেশ করে। দুষ্কৃতকারীরা প্রথমে রেডিও ক্যাপিটালের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।

এরপর বাইরে এসে দুষ্কৃতকারীরা মিডিয়া প্রাঙ্গণে রাখা অন্তত ২৫ থেকে ৩০টি গাড়িতে ভাঙচুর চালায়।

নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে তাদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায় দুষ্কৃতকারীরা। এ সময় ওই সময় প্রতিষ্ঠানটিতে কর্মরতদের ধাওয়া করে দুষ্কৃতকারীরা। কয়েকজনকে মারধরও করা হয়। মুহূর্তের মধ্যে শান্ত স্বাভাবিক কর্মপরিবেশ সন্ত্রাসী হামলায় লণ্ডভণ্ড হয়ে যায়। দুষ্কৃতকারীদের হামলা থেকে প্রাণে বাঁচতে অনেকে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

এরপর দুষ্কৃতকারীরা দৈনিক কালের কণ্ঠর অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা কাচের দেয়াল ও দরজা ভাঙচুর করে। তারা অভ্যর্থনার দায়িত্বে থাকা অফিসকর্মীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায়। এ সময় অফিসে থাকা গণমাধ্যমকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। হামলাকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রাণ রক্ষায় তাঁরা এদিক-সেদিক ছোটাছুটি করেন। এভাবে দুষ্কৃতকারীরা প্রায় আধঘণ্টা ধরে নারকীয় তাণ্ডব চালায়।

উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।

এই বিভাগের আরো খবর