1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদে কুবির বিজয়-২৪ হলে বিশেষ খাবারের আয়োজন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে কুবির বিজয়-২৪ হলে বিশেষ খাবারের আয়োজন

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:২০ পিএম
শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য ঈদের দিন রাতে বিশেষ খাবারের আয়োজন করছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়-২৪ হলের কর্মকর্তা আমিরুল ইসলাম।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি ঈদের মতো এবারও ঈদুল আজহায় হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ খাবারের আয়োজন করা হচ্ছে। অনেক শিক্ষার্থী দূরত্ব, আর্থিক সমস্যা কিংবা ব্যক্তিগত কারণে বাড়ি যেতে পারে না। আবার সনাতনী ধর্মাবলম্বী অনেক শিক্ষার্থীও হলে অবস্থান করে।’

তিনি আরও বলেন, ‘হলে অবস্থানরত শিক্ষার্থীদের যেন ঈদের দিনে পরিবার থেকে দূরে থেকেও কিছুটা আনন্দময় পরিবেশ অনুভব করতে পারে, সে লক্ষ্যেই মূলত এই আয়োজন। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। যতজন শিক্ষার্থী হলে থাকবে, সবার জন্যই হল প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজন করা হবে।’

এই বিভাগের আরো খবর