1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উপজেলা প্রতিষ্ঠার ৭৮ বছর পর কুমিল্লার বরুড়াবাসী মন্ত্রী পাচ্ছে - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

উপজেলা প্রতিষ্ঠার ৭৮ বছর পর কুমিল্লার বরুড়াবাসী মন্ত্রী পাচ্ছে

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১৫ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছে কুমিল্লা-৮ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে শপথ নেওয়ার কথা জানিয়েছে।
দুপুরে জাকারিয়া তাহেরের ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
জাকারিয়া তাহের (সুমন) বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। জাকারিয়া তাহের ২০০৪ সালে ডিসেম্বরে উপ নির্বাচনে বরুড়া থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে ২য় বারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ১ লাখ ২৪ হাজার ৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ১৭৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শফিুকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট।
জাকারিয়া তাহেরের বাবা এ কে এম আবু তাহের এই আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৪৮ সালের ২৪ মার্চ বরুড়া উপজেলা প্রতিষ্ঠা হয়। এরপর গত ৭৮ বছরে বরুড়া উপজেলা থেকে কেউ মন্ত্রী হয়নি। জাকারিয়া তাহেরই প্রথমবারের মতো মন্ত্রী হতে যাচ্ছেন। তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দের বন্যা বইছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *