1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উলিপুরে পুকুরে ভেসে উঠল ১৮ মাসের সাফিউল্লাহর মরদেহ - আজকের কাগজ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

উলিপুরে পুকুরে ভেসে উঠল ১৮ মাসের সাফিউল্লাহর মরদেহ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সাফিউল্লাহ (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর পাশের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রেলগেট মিস্ত্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফিউল্লাহ ওই এলাকার হৃদয় মিয়ার ছেলে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, দুপুরে সাফিউল্লাহ বাড়ির উঠানে একাই খেলছিল। এ সময় তার মা শারমিন বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানির ওপর শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

তবকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস ছামাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর