
দিনাজপুরের হাকিমপুরে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে সাতজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট আটজন আসামিকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ডালিম (৩৮), পিতা, আব্দুল আজিজ মন্ডল, সাং, বলরামপুর, হাকিমপুর, দিনাজপুরকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের পৃথক মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—আব্দুল মান্নান (৬৩), পিতা, মৃত জয়নাল আবেদীন, মধ্য বাসুদেবপুর, বাংলা হিলি; সাদেকুল ইসলাম (৫০), পিতা, মৃত আব্দুল সাত্তার, মধ্য গৌরীপাড়া, ফুলবাড়ী; শাহিন আলম (৩২), পিতা, আব্দুল মান্নান, আমেরিকান ক্যাম্প, পার্বতীপুর; মো. ইমাম মেহেদী (৪৫), পিতা, মৃত আজহার আলী শাহ, আমবাড়ি দৌলতপুর, চিরিরবন্দর; মো. মিন্টু (৪২), পিতা, মিজানুর রহমান, চর ঠেংঝাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট; আব্দুল মজিদ (৪৫), পিতা, মৃত গোলাম হোসেন, ভরতেতুলিয়া, আত্রাই, নওগাঁ; এবং মো. লিমন (২৬), পিতা, মো. দুলাল, কলাবাগান, বিরামপুর, দিনাজপুর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে মোবাইল কোর্টের পৃথক মামলা রয়েছে। হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জর্জ মিত্র চাকমা, তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ডালিমকে দিনাজপুর আদালতে এবং দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগার, দিনাজপুরে যথাযথ পুলিশি প্রহরায় পাঠানো হয়েছে।