1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ - আজকের কাগজ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩২ পিএম
শেয়ার করুন

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৬৬ জন। এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৫০ হাজার ৯৪১ জন। ঢাকায় সর্বোচ্চ রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৮৬ জন, খুলনা বিভাগে ২৯০ জন, বরিশালে ১৫৯, চট্টগ্রামে ১৬৫ জন, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ জন এবং রাজশাহী ১৩৮ জন।

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং মশার বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর