1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন : তারেক রহমান - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন : তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠিত হলে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং উচ্চকক্ষে ২০ শতাংশ নারী নিশ্চিত করবে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই উপস্থাপন করেছিলাম।

সেই প্রস্তাবটি হচ্ছে—যিনি প্রধানমন্ত্রী হবেন, তার পদে মেয়াদ ১০ বছরের বেশি হবে না। এটি নথিভুক্ত, তাই এই কৃতিত্ব অবশ্যই আমরা গ্রহণ করতে চাই।
তিনি আরো বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। বিএনপি ৩১ দফা উপস্থাপনের সময় জানিয়েছিল, এটি ধীরে ধীরে যৌক্তিক অবস্থানে আনা হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হলে ভোটাধিকার ও নির্বাচনের বিষয়টি সুরক্ষিত রাখতে হবে। নিরপেক্ষ ভোটই দেশের মানুষের আস্থার প্রতীক। ৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনের মতো নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে। তাই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *