1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৪ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে লোকজনকে আহত করে। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি ঘটনাস্থল ত্যাগ করবেন না বলেও জানান। তিনি আরও দাবি করেন, ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে বেলাল মাঝি জড়িত ছিলেন।

অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে প্রকল্প বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *