1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ওয়াই-ফাই সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ওয়াই-ফাই সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪ ১১:২৩ এএম
শেয়ার করুন

কুড়িগ্রামে ওয়াই-ফাই লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার হাবিবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত রাজু মিয়া (২৩) ওই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি ডিপ্লোমা প্রকৌশলী এবং ওয়াই-ফাই লাইন স্থাপনের কাজ করেন।

স্হানীয়রা জানান, মৃত রাজুর সহযোগী মতিউর রহমান ও মামুন মিয়াসহ রাজু বৈদ্যুতিক খুঁটিতে উঠে ওয়াই-ফাই ফাইবার তার টাঙানোর কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে হাত জড়িয়ে পড়ে। এতে শর্টসার্কিটের হলে ছিটকে মাটিতে পড়ে যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয়।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর