1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত - আজকের কাগজ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯ হাজার ৯৪১ কোটি টাকা কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ধর্ষণ থেকে বাঁচতে যুবককে কুপিয়ে হত্যা ৬ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার আছেন ১৬ জন কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত চরফ্যাশনে সহকারী শিক্ষককে পিটিয়ে আহত! নওগাঁয় বিআরটিসি বাস উল্টে ১৫ জন আহত, আশংকাজনক ৪ জন রাজশাহী মেডিকেলে ভর্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এ্যানি দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:৩২ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাস ফেরত শফিকুল ইসলাম কালামিয়া (৩২)নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম ঝিড়ারপাড় গ্রামের রিয়াজউদ্দিন মিস্ত্রিবাড়ির মোঃ দুলা মিয়ার ছেলে।
২৭শে জুন শনিবার দিবাগত রাত এগারোটার দিকে ঝিড়ারপাড় ঈদগা মাঠের পাশে নিজ বাড়ির অদূরেই শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা তার অর্ধেক শরীর বিলের পানিতে এবং বাকি অর্ধেক শরীর রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র থেকে জানা যায় ঘটনার পরপর ওই সড়ক দিয়ে একটি অটোরিক্সা যাওয়ার সময় বিল পাড়ের সন্নিকটে গেলে চালক কারো গোঙ্গানির শব্দ শুনতে পান। সেই সময় তার সন্দেহ হলে অটো রিক্সাটি থামিয়ে রাস্তা ও বিলের পানিতে শফিকুল কে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন অটোরিক্সা চালক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং শফিকুলকে উদ্ধার করে, দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ হত্যাকান্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনাও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করছে। তাছাড়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরো খবর