1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদক সেবনের অভিযোগে হল বহিষ্কার ৪ রুয়েট শিক্ষার্থী - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে মতবিনিময়, বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী মাদক সেবনের অভিযোগে হল বহিষ্কার ৪ রুয়েট শিক্ষার্থী

মাদক সেবনের অভিযোগে হল বহিষ্কার ৪ রুয়েট শিক্ষার্থী

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৩ পিএম
শেয়ার করুন

মাদক সেবনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) লেফটেন্যান্ট শহীদ সেলিম হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের পর তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার এবং বরাদ্দকৃত সিট বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। তাদের সবাই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ২০২১-২২ শিক্ষাবর্ষ এবং দুজন ২২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে লেফটেন্যান্ট শহীদ সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায় ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানকালে একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ পাওয়া যায়। তবে অভিযানকারী দল হলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কক্ষ ত্যাগ করেন। পরে কক্ষ পরিদর্শনে গাঁজা সেবনের আলামত না পাওয়া গেলেও গাঁজার গন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। পরে তাদের ছাত্রকল্যাণ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে ছয়জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে আগের প্রতিবেদনে জানা গেলেও পরবর্তী তদন্ত ও প্রতিবেদনের ভিত্তিতে চার শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছাত্রকল্যাণ দপ্তরের অফিস আদেশে বলা হয়, তল্লাশি অভিযানের প্রতিবেদন, ঘটনার আলামত ও আনুষঙ্গিক প্রমাণ পর্যালোচনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স রিলেটেড টু ডিসিপ্লিন’ এর ৪ ও ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অনুরূপ ঘটনা থেকে বিরত থাকার জন্য তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং জারির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হলের বরাদ্দকৃত কক্ষ/সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতেও পাঠানো হয়েছে। ফলে সিট বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রুয়েট প্রশাসনের এ সিদ্ধান্তে আবাসিক হলগুলোতে মাদকবিরোধী তৎপরতা ও নজরদারি আরও জোরদার হওয়ার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের জন্য মাদকমুক্ত ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও শৃঙ্খলামূলক ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।

এই বিভাগের আরো খবর