1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে প্রাণ গেল শিক্ষকের - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে প্রাণ গেল শিক্ষকের

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ১০:৪৪ এএম
শেয়ার করুন

নওগাঁর নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে শাহাদাত হোসেন (৪২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (২৬ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করার সময় পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এর আগে এদিন দুপুরে উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে হিটস্ট্রোকের এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের মৃত বজরুক আলীর ছেলে এবং বালাতৈড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন বালাতৈড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও রাজাপুর দরগাপাড়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন তিনি। গত শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোক করেন তিনি। এসময় পরিবারের সদস্য তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করার সময় পথেই তার মৃত্যু হয়। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব উল আলম বলেন, প্রাথমিক অবস্থায় শাহাদাত হোসেনের স্ট্রোকের লক্ষণ পাওয়া গেছে। তার ডায়াবেটিস এর মাত্রা ছিল বেশি। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এই বিভাগের আরো খবর