1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন ঘোষণা, বদলাবে ২ কোটি মানুষের জীবন: দুলু কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা ঝিনাইগাতীতে এক প্রভাবশালীর বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ এক বছরের বিরতি কাটিয়ে আবারও টাইমস হায়ার র‍্যাংকিংয়ে রুয়েট শ্রেণিকক্ষে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক কারাগারে পিএসসির সুপারিশের পরও বাদ পড়াদের গেজেটের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধ না হলে ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ ফিরবে: সেলিম উদ্দিন ফেরদৌসির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা ডেঙ্গুর দাপট অব্যাহত, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৫২ জনের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

মোঃ শাহাদাৎ হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৮:৫১ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রি করার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় রোজা মেডিসিন কর্ণার ও সাগরিকা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রোজা মেডিসিন কনার ও সাগরিকা ফামেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এই সব ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ ও বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই দুটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এই সময় দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা ও সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা করে ওই দুই দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ ক্রয় বিক্রয় বন্ধে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর