1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুর দাপট অব্যাহত, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৫২ জনের - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন ঘোষণা, বদলাবে ২ কোটি মানুষের জীবন: দুলু কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা ঝিনাইগাতীতে এক প্রভাবশালীর বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ এক বছরের বিরতি কাটিয়ে আবারও টাইমস হায়ার র‍্যাংকিংয়ে রুয়েট শ্রেণিকক্ষে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক কারাগারে পিএসসির সুপারিশের পরও বাদ পড়াদের গেজেটের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধ না হলে ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ ফিরবে: সেলিম উদ্দিন ফেরদৌসির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা ডেঙ্গুর দাপট অব্যাহত, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৫২ জনের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান

ডেঙ্গুর দাপট অব্যাহত, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৫২ জনের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:১৭ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৫২ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা গেছেন ৪৩ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত মোট ৭৫ হাজার ৬৯৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৬৮৪ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, বরিশালে ২৬০ জন, খুলনায় ২৫৬ জন, রাজশাহীতে ২০৯ জন, রংপুরে ১০১ জন, ময়মনসিংহে ৯৪ জন এবং সিলেটে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই বিভাগের আরো খবর