1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলার ডুবে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলার ডুবে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিয়েবাড়ির যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।

তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমর্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে যাচ্ছিল।

জানা গেছে, সাজিয়া ও শিশিরের বিয়েকে কেন্দ্র করে স্বজনেরা ট্রলারে করে বৈদ্যেরবাজার যাচ্ছিলেন।

ট্রলারটিতে ১৩ জন যাত্রী ছাড়াও দুটি গরু ও একটি খাসি ছিল। সোনাময়ী এলাকায় মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ‘আমান কোম্পানি’র একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে নয়জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রাইসা (৫৫) নামের এক নারীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন— হেলাল উদ্দিন (৫৫), সজিব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে।

এই বিভাগের আরো খবর