
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক নেতা নুরন্নবী আলী, আব্দুর রশিদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সোলাইমান আলী, আঃ মোতালেব, রুহুল আমিন, মনিরুজ্জমান মনির, জেসমিন আক্তার প্রমুখ। এসময় জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দুরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসুচীর ঘোষণা দেয়া হবে বলে শিক্ষক নেতারা হুশিয়ারি দেন।