1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে খেলার ছলে ভটভটিতে উঠতে গিয়ে শিশুর মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

কুড়িগ্রামে খেলার ছলে ভটভটিতে উঠতে গিয়ে শিশুর মৃত্যু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪ ৩:২৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে খেলার ছলে ভটভটিতে উঠার চেষ্টায় ছিটকে পড়ে বিপুল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১০ মে) সকাল ৯টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বিপুল দেওয়ানের খামার এলাকার পাভেল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকালে একটি ভটভটি বিপুলের বাড়ির পাশের সড়ক দিয়ে যাচ্ছিল। খেলার ছলে বিপুল ওই ভটভটিতে ওঠার চেষ্টা করে। এ সময় সে ভটভটিতে ধাক্কা লেগে ছিটকে পরে যায়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। আহত অবস্হায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে নেওয়ার পথেই বিপুলের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়, তখন তার বাঁ কান দিয়ে প্রচন্ড ভাবে রক্তক্ষরণ হচ্ছিল।

এই বিভাগের আরো খবর