1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে শরীর ঝলসে ২ দিন ঘরে আটকে রাখার অভিযোগ, স্বামী আটক গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৬ পিএম
শেয়ার করুন

সকালে অটোরিকশার চার্জার খুলতে গিয়েছিলেন গোলাম রব্বানী (৩৮)। মুহূর্তেই বিদ্যুতের শকে নিথর হয়ে যান তিনি। পরিবারের সদস্যরা কিছুই টের পাননি। কয়েক ঘণ্টা পর অটোরিকশা রাখার ঘরে মিলল তার মরদেহ।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, সকালে বাড়িতে রাখা ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে যান রব্বানী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মাসুদ ইসলাম বলেন, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেননি। পরে দুপুরের দিকে অটোরিকশা রাখার ঘরে গিয়ে রব্বানীর মরদেহ দেখতে পান তারা। এরপর প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর