1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদত্যাগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুড়িগ্রামে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদত্যাগ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ১:০৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে  পদত্যাগের ঘোষণা করেছেন। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা দুইটায় কুড়িগ্রাম জেলা-উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে জেলা ও উপজেলার বিভিন্ন পদধারী ৫০ জন নেতা এই পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক বলেন, সাংগঠনিক দায়িত্বে থাকা কলীন  ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। এসময়, অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের খারাপ লেগেছে। এজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন,  গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি দলটির সাংগঠনিক ব্যবস্থা এবং জনগণের সাথে সম্পৃক্ততা অনেক কমে গেছে। ফলশ্রুতিতে অন্য কারো কথায় প্ররোচিত না হয়ে আমরা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতৃত্ব পর্যায়ের নেতৃবৃন্দ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পূর্বের সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ প্রমুখ। বক্তারা বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করলাম আজ থেকে জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আমাদের কোন প্রকার সাংগঠনিক সম্পৃক্ততা নাই। একই সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয় থাকাকালীন যে সকল দলীয় কর্মসূচি পালন করেছি তার কোন দায়-দায়িত্ব আর আমাদের উপর বর্তাবে না।

এই বিভাগের আরো খবর