1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় দুই বোন নিহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় দুই বোন নিহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১২:৫৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে ট্রাক্টরচাপায় দুই বোন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাতে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রোকেয়া বেগম (৬০) ও পারভীন আক্তার (৫০)। তারা শিবরাম প্রামাণিকটারী গ্রামের মফিজল মাস্টারের মেয়ে। রাতে বাবার বাড়ি থেকে ফেরার পথে দ্রুতগতির ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পরিবারের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর