1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৩৩ এএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৬৭) নামে এক ধর্মপ্রাণ মুয়াজ্জিনের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত হবিউল্ল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শান্ত-নিরীহ স্বভাবের এই প্রবীণ ব্যক্তি এলাকায় অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালে আব্দুল হামিদ তার নিজস্ব জমিতে আমন ধান রোপণের জন্য সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই পড়ে যান। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল বলেন,
“আব্দুল হামিদ একজন পরহেজগার ও সৎ ব্যক্তি ছিলেন। এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে।”
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।”

এই বিভাগের আরো খবর