
কুড়িগ্রামের রাজীবপুরে মোটরসাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলী হোসেন (৬৫) নামের সাবেক ইউপি সদস্য ঘটনা স্থলেই মারা যান।
আজ শুক্রবার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন ফরিদা মার্কেটের সামনে ট্রাক্টর ও মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত আলী হোসেন পার্শ্ববর্তী রৌমারী উপজেলা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আলী হোসেন তার মেয়ের বাড়িতে যাওয়ার সময় ফায়ার সার্ভিস সংলগ্ন ফরিদা মার্কেটের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইটের গুড়ি বোঝাই একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। পরে রাজীবপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান পিপিএম, জানান, ঘাতক ট্রাক্টরটি থানায় নেয়া হয়েছে।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply