1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:৪৬ এএম
শেয়ার করুন
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের কায়েস্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার বাসিন্দা ও কামাল খামার ফাজিল ডিগ্রি মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-উলিপুর সড়কে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওবায়দুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বিভাগের আরো খবর