1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীর আলম অপু (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের আন্ধারীরঝাড় এলাকায় ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক তার বন্ধু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম অপুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে আন্ধারীরঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস নামের একটি বাসের (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১৫-৯৮৪৯) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক ফারুক ও আরোহী জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর