1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ১১ থানায় ফিরেছে পুলিশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুড়িগ্রামে ১১ থানায় ফিরেছে পুলিশ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৩:০১ পিএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পুলিশের কর্মবিরতিতে জেলার সবক’টি থানার স্বাভাবিক কার্যক্রম ছিল বন্ধ। ফলে হয়ে স্হবির হয়ে পড়ে জেলার প্রশাসনিক কার্যক্রম।

বৃহস্পতিবার পুলিশের নতুন মহাপরিদর্শক দায়িত্ব নেওয়ার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে দেশের সকল থানার পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়। সারাদেশে ৫৩৮টি থানায় গতকাল থেকে কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কুড়িগ্রামের ৯ উপজেলার ১১টি থানায় পুলিশি কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

এদিকে জেলার সবক’টি থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকেই।

এ ব্যাপারে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার থেকে থানায় কার্যক্রম শুরু করেছি। এ কাজে সহযোগিতা করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

এই বিভাগের আরো খবর