1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় দুই লাশ: এক রহস্য, এক স্রোত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় দুই লাশ: এক রহস্য, এক স্রোত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৭:৫৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও উলিপুরে পৃথক ঘটনায় ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে—একটি ঝুলন্ত মরদেহ ঘিরে রহস্য, অন্যটি নদীর স্রোতে প্রাণহানি।

বুধবার সকালে ভূরুঙ্গামারীর দুধকুমার নদ তীরে আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরায় গাছ থেকে অজ্ঞাত (প্রায় ৬০) এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় নিশ্চিত হয়নি।

ভূরুঙ্গামারী থানার ওসি আজম উদ্দিন বলেন, “আত্মহত্যা হতে পারে, তবে নিশ্চিত নয়। ইতিমধ্যে সিআইডি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।”

এর আগে মঙ্গলবার উলিপুরের হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের স্রোতে ডুবে মারা যান প্রান্তিক কৃষক তৈয়ব আলী (৫৫)। গরু চরাতে গিয়ে নদীর চ্যানেল পার হওয়ার সময় তিনি তলিয়ে যান।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।”

দুই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *