1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে আলোচিত সেই শুটার এখনো ধরাছোঁয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৪:৪২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন চালক।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপটিকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তার ধারে গাঁজাসহ পিকআপ রেখে পালিয়ে যায় চালক। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। এবিষয়ে
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরো খবর