1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্ত অভিযোগে বহিরাগত আটক - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

‎কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্ত অভিযোগে বহিরাগত আটক

‎শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৮:১২ পিএম
শেয়ার করুন

‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপার্দ করেছে শিক্ষার্থীরা।
‎সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ব্যাস্কেটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে।
‎
‎অভিযুক্ত ব্যক্তির নাম শরিফ (২৬)। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজারখোলা গ্রামে।
‎
‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্তকারী সাইকেল চালিয়ে শহিদ মিনারের দিক থেকে আসা তিনজন শিক্ষার্থীর দিকে সরাসরি সাইকেল উঠিয়ে দেওয়ার উপক্রম করলে তারা পিছনের দিকে সরে যায়। তখন অভিযুক্তকারী শরিফ তাদের সাথে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করে। এই পরিস্থিতি দেখে উপস্থিত বাংলা বিভাগের শিক্ষাথী রাফি অভিযুক্তকারীর পরিচয় জানতে চাইলে তার সঙ্গেও মারমুখী আচরণ শুরু করে। এসময় কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়।‎
‎
‎পদার্থবিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন, “আমরা তিনজন মিলে শহীদ মিনার থেকে আনুমানিক ১০ টার দিকে ক্যাফেটেরিয়ার রোড হয়ে আসছিলাম। হঠাৎ একজন বহিরাগত সাইকেল চালিয়ে ডিরেক্ট আমাদের তিনজনের দিকে সাইকেল উঠিয়ে দেওয়ার উপক্রম করায় আমরা পিছনের দিকে সরে যাই। তারপর লোকটা সাইকেল আমাদের তিনজনের মাঝখানে দাঁড়িয়ে অশোভন আচরণ ও বাজে মন্তব্য করে। আমরা ভ্যাবাচেকা খেয়ে কিছু বলিনি, তখন একজন ভার্সিটির ছোটভাই (রাফি) ওকে আটকায়, তখন ওই লোক ওর সাথেও খারাপ ব্যবহার করা শুরু করে। পরে আরো ভাইয়েরা এসে ওকে আটকায়। আমরা এখন নিজের ক্যাম্পাসে সেইফ ফিল করছি না। আমরা চাই এসব ইভটিজারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

‎বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “বহিরাগত এক লোক আমাদের ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টরিয়াল অফিসে নিয়ে আসে। তার পরিবারের লোকজনও আসে। তার বাবা জানায় যে তার মাথায় সমস্যা আছে, গত কয়েকদিন ধরে সে এরকম পাগলামি করতেছে। পরবর্তীতে ক্যাম্পাসের প্রবেশ না করা শর্তে তার বাবার থেকে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।”

এই বিভাগের আরো খবর