1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় টেষ্ট পরীক্ষা না দিয়ে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার অভিযোগ অধ্যক্ষে বিরুদ্ধে - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

কুমিল্লায় টেষ্ট পরীক্ষা না দিয়ে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার অভিযোগ অধ্যক্ষে বিরুদ্ধে

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৫:১৩ এএম
শেয়ার করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফিজিউল আলম এর বিরুদ্ধে অনৈতিকতার মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষায় এক ছাত্রীকে অংশ গ্রহণ করার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
তদন্ত সূত্রে জানা গেছে,জান্নাতুল মাওয়া জান্নাত নামের ওই ছাত্রী গত এক বছর স্কুলে আসেনি। এমনকি বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায়ও অংশ গ্রহন করেনি। তবুও আসন্ন এসএসসি পরীক্ষায় বোর্ড থেকে তার নামে প্রবেশপত্র ইস্যু হওয়ার খবরটি বিদ্যালয় ও আশপাশের এলাকায় চাউর হয়ে ওঠে।
অভিযোগে জানা গেছে , স্কুলের অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের সমন্বয়ে আর্থিক সুবিধার  মাধ্যমে নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বাচনী  পরীক্ষায় অংশ গ্রহন না করা ওই ছাত্রীকে এসএসসি পরীক্ষার এডমিটকার্ড প্রধান করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার স্বর্তে পরীক্ষায় অংশ গ্রহন কারী অন্য ছাত্রীদের অভিযোগে জানা গেছে অনেক ছাত্রী টেস্ট পরিক্ষা দিয়ে এক দুই বিষয়ে ফেল করার কারনে তাদেরকে ফরম ফিলাপ করার  সুযোগ দেওয়া হয়নি। কিন্তু জান্নাতুল মাওয়া জান্নাত গত এক  বছর স্কুলে আসেনি এবং টেস্ট পরিক্ষায় ও অংশ গ্রহন করেনি। তাহলে কিভাবে তার ফরম ফিলাপ শেষ হলো এবং এডমিটকাড ফেলো। এ ঘটনার সঠিক তদন্তের  দাবী করছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ বিষয়ে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের নিকট জানতে চাইলে তিনি কোন উত্তর দেয়নি। স্কুল কমিটির আহবায়ক এডভোকেট  ফারুক আহমেদ এর নিকট এ বিষযে জানতে চাইলে তিনি বলেন নিয়ম অনুযায়ী সব কিছু করা হয়েছে, বিষয়টি আপনারা পরে জানতে পারবেন।
এ বিষয়ে স্কুলের অফিস সহায়ক মন্জু বলেন, অধ্যক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে, আমি সে ভাবে কাজ করেছি, তবে জান্নাতুল মাওয়া জান্নাত নামে ওই ছাত্রী স্কুলের টেস্ট পরীক্ষা অংশ গ্রহন করেননি।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এটা স্কুলের বিষয়, প্রধান শিক্ষক যেভাবে দিবেন,বোর্ড সেভাবে পাঠাবে, তারপরও অভিযোগ যেহেতু উঠেছে তা আমরা খতিয়ে দেখবো।
এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের  দৃষ্টান্তমুলক বিচার দাবী  করছে অভিভাবক শ্রেণী।

এই বিভাগের আরো খবর