1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ৭:৫৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসী বড় ছেলে পিতাকে মোটরসাইকেল কিনে দেয়। রোববার সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে আসার পথে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর